অর্থনীতি, ব্যবসা-‌বাণিজ্য

শিলিগুড়িতে প্রথম খাদি মেলায় বিক্রি ৭০ লক্ষ, স্থায়ী খাদি আউটলেট শিগগিরই

অক্টোবর 15, 2023

দুরন্ত প্রতিবেদন :‌ শিলিগুড়িতে ২ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত চলল প্রথম খাদি মেলা। অন্য মেলার সঙ্গে খাদির সামগ্রী থাকলেও এককভাবে খাদি মেলা এই প্রথম। আর প্রথম মেলাতেই ১৪ অক্টোবর পর্যন্ত বিক্রি হল মোট ৭০ লক্ষ টাকার বস্ত্র সামগ্রী। যা নিয়ে রীতিমত উচ্ছ্বসিত পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ। দার্জিলিং জেলার খাদি আধিকারিক রাজেশ বাউড়ি জানান,‘‌মোট ৮০টি স্টল ছিল মেলায়। এসেছিলেন মোট ৩২টি সোসাইটি। রাজ্যের খাদি নিয়ে কাজ করে মোট ৫০০ সোসাইটি। ৩২টি সোসাইটির সঙ্গে শিল্পী যুক্ত ছিলেন ৪৫০ জনের মতো। যারা সবাই সম্মিলীত ভাবে ৭০ লক্ষের ব্যবসা করতে পেরেছেন। আশা করা যাচ্ছে আগামীতে এই বিক্রির পরিমাণ দ্বিগুন করা সম্ভব।’‌ শিলিগুড়িতে খাদি পোশাকের প্রতি চাহিদা অনেকটাই কম। আধিকারিকরা মনে করেন, এখানে যেহেতু এই বস্ত্র সম্ভার নিয়ে আগে সেভাবে মানুষের কাছে আসা হয়নি, ফলে খাদি নিয়ে দুর্বলতাটা সেভাবে নেই। তবে এবারে শুধুমাত্র খুচরা বিক্রি করে ৭০ লক্ষের ব্যবসা করে মনে করছেন পাইকারি বিক্রি হলে অঙ্কটা দ্বিগুণ হবেই। তবে শিলিগুড়ির ক্রেতাদের সারাবছর খাদি পোষাক জোগান দিতে এখনও পর্যাপ্ত আউটলেট নেই। গোটা শহরে পল্লী উন্নয়ন সংস্থার ২টি আউটলেট রয়েছে, মেঘদূত সিনেমা হল ও পানিট্যাঙ্কি মোড়ের কাছে। জেলা আধিকারিক রাজেশ বাউরি জানান,‘‌আমরা চাইছি দ্রুত একটি সরকারি আউটলেট খোলার। এছাড়াও দুটি সোসাইটি এখানে আউটলেট খোলার জন্য আবেদন করেছে। আমরা সেগুলি নিয়ে ইতিবাচন সিদ্ধান্ত নিতে চলেছি। সেটা হলে শিলিগুড়ির মানুষ সারাবছর সুলভে খাদি পোষাক কিনতে পারবেন।’‌

Leave the first comment

এই ক্যাটাগরির আরও খবর

‌শিলিগুড়ির চাষিদের অর্কিডের স্বপ্ন দেখাচ্ছে উদ্যানপালন দপ্তর

‌‘‌ডলি চায়ওয়ালা’‌র পাশে চা বানাবে ‘‌নেতাজি কেবিন’‌

শিল্পে জোয়ার আনতে উত্তর-‌পূর্বাঞ্চলকে ‘‌ফ্রি ট্রেড জোন’‌ ঘোষণার দাবি

ক্রেশ নাকি গোয়ালঘর !‌ কেন্দ্রকে তোপ ঋতব্রতর

‘‌সেন্টার অফ এক্সিলেন্স’‌ গড়বে ‘Daikin’‌ শিলিগুড়িতে নিঃখরচায় কারিগরি প্রশিক্ষণ

৯ বছরে ৬০০ কোটি টাকা ঢুকেছে বাংলার হস্তশিল্পীদের ঘরে, জোর দিচ্ছে ই–কমার্সে

‌‌চাঁদের আলোয় চা–পাতা তুলল মাঝেরডাবরি

সিকিম বিপর্যয়ে শিলিগুড়ি পুজোর বাজারে ৩০০ কোটি টাকার ধাক্কা

চা–‌মজুরি নিয়ে মিথ্যাচার! কড়া জবাব কেশবরাজের

বোনাসের দাবিতে‌ বৃষ্টি মাথায় চা–‌বলয়জুড়ে আন্দোলনে তৃণমূল চা-‌বাগান শ্রমিক ইউনিয়ন