গল্প

শারদ-জ্যোতি /‌ মানবেন্দ্র চন্দ

অক্টোবর 16, 2023

টিউবলাইট বিদায় নিয়েছে। আরও উজ্জ্বল হয়ে ডিজিটাল বোর্ডে নাচছে সরকারি সব কীর্তি। সুতি-পলেইষ্টার শব্দ নিয়ে দোকানদারের সাথে বাপ-কাকাদের বাক্ বিনিময় প্রায় নেই। মুঠোফোনে লেভিস, রেমন্ড, প্যান্টালুনস একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে ছুটছে অবিরল। পায়ের মাপ অ্যামাজন টুকে নিয়েছে নিজেদের অজান্তেই। জিলিপির ফরম্যালিটিতে সিংহভাগ দখল কোল্ড ড্রিংকস, বিরিয়ানির। তিন চাকা ভ্যান মান করে আজ লুকিয়ে গেছে কোথাও। ষষ্ঠীতে কেনা একটি পোশাকে চারটি দিন কাটানোর কঠিন সত্যটি চিত্ত মুকুটে তখনও কিঞ্চিৎ আঘাত হানেনি। শারদ পোশাক পৌঁছে যায় আজ দিন পনেরো আগে। মুহূর্তরা বন্দি হয় নিজস্বীতে। মহালয়ায় উদ্বোধনে আজও নারকেল ফাটে, শাঁখ বাজে না শুধু্।

Leave the first comment