টেকTalk

মুখ দেখালেই আনলক হবে Amazon অ্যাকাউন্ট, পাসওয়ার্ডের ঝক্কি থেকে মুক্তি

অক্টোবর 28, 2023

দুরন্ত প্রতিবেদন:‌ এবার থেকে আর পাসওয়ার্ড মনে রাখার প্রয়োজন হবে না। নিজের মুখ দেখালে কিংবা ফিঙ্গারপ্রিন্ট দিলেই আনলক হয়ে যাবে আপনার অ্যামাজন অ্যাকাউন্ট। গুগলের পর ইউজারদের জন্য এই সুবিধা আনছে মার্কিন ই-কমার্স সংস্থা।
নিরাপদে যাতে নিজের অ্যামাজন অ্যাকাউন্টটি (Amazon Account) ইউজাররা ব্যবহার করতে পারেন, তার জন্যই এই সুবিধা দেওয়ার বন্দোবস্ত। অ্যামাজনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ট্রেডওয়েল জানিয়েছেন, আলাদা করে পাসওয়ার্ড মনে রাখারও দরকার হবে না আর। আপনি নিজের স্মার্টফোন অথবা ডিভাইসে মুখ দেখিয়ে কিংবা ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করলেই অ্যামাজন অ্যাকাউন্ট আনলক হয়ে যাবে।
সাধারণত পাসওয়ার্ড হিসেবে অনেকেই জন্ম তারিখ কিংবা নাম কিংবা ফোন নম্বর ব্যবহার করে থাকেন। যে পাসওয়ার্ড অনায়াসে হাতিয়ে নিতে পারে হ্যাকাররা। তাই আমাজনের দাবি, ফেসিয়াল রিকগনিশন অথবা স্ক্রিন পিন অথবা ফিঙ্গারপ্রিন্ট অত সহজে হাতানো যাবে না। তাই আমাজন অ্যাকাউন্ট আরও বেশি নিরাপদ থাকবে। এই সুবিধা চালু হচ্ছে iOS ব্যবহারকারীদের জন্য। তবে শীঘ্রই অ্যান্ড্রয়েড ইউজাররাও এই সুবিধা পাবেন বলেই জানিয়েছে অ্যামাজন।

কীভাবে এই পাসকি ব্যবহার করবেন:
১. আমাজন অ্যাপ কিংবা ওয়েবসাইট থেকে Your Account অপশনটি সিলেক্ট করুন।
২. এবার লগ ইন ও সিকিউরিটি অপশন বেছে নিন।
৩. সেখানেই পাসকি সেট করার অপশন পাবেন।
৪. নির্দেশিকা মেনে যাবতীয় তথ্য দিন। যে পাসকি ব্যবহার করতে চাইবেন তা দিয়েই এর পর থেকে আনলক হবে অ্যাকাউন্ট।

Leave the first comment