দুরন্ত প্রতিবেদন: শুধুমাত্র পুঁথিগত বিদ্যা নয়, বরং সমাজের বাস্তব ছবির সঙ্গে পরিচিত করানোর মধ্যে দিয়ে প্রতিটি পড়ুয়াকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেয় শিলিগুড়ি সূর্যসেন কলেজ। আর সেই উদ্যোগের অংশ হিসেবেই এবারে হোমের মহিলাদের পুনর্বাসনের পরিকল্পনা নিল সুর্যসেন কলেজের ‘উইমেন্স সেল’ এবং ইন্টারনাল কমপ্লেইন্ট কমিটি (আইসিসি)। তাঁরা সিতাগুড়ির জরিফন্নেসা ফাউন্ডেশন পরিচালিত নবদিশা সেন্টার হোমে গিয়ে মানসিকভাবে বিপর্যস্ত মহিলা ও কিশোরীদের পুনর্বাসনের কাজ করেন। যাতে করে পড়ুয়ারা ক্লাসের বাইরে গিয়ে অত্যাচারিত ও বঞ্চিত মহিলাদের বিস্তারিত জানতে পারে। এই কাজের সঙ্গে ছিলেন দার্জিলিং ডিস্ট্রিক্ট লিগ্যাল এইড ফোরামের সভাপতি অমিত সরকার, নবদিশা হোমের পরিচালন সমিতির সদস্য মিজানুর করিম, আনারুল হক, মৃণাল বর্মন, সূর্য সেন কলেজের উইমেনস সেল ও আই সি সি-র আহ্বায়ক সুতপা সাহা প্রমুখ। হোমের আবাসিকদের হাতে নতুন পোশাক, খাদ্যদ্রব্য এবং দৈনন্দিন ব্যবহারের নানান সামগ্রীও তুলে দেন কলেজের ছাত্রছাত্রী ও অধ্যাপিকারা। হোমের জন্য তুলে দেওয়া হয় অনুদান।
অন্যদিকে ২০২০ সাল থেকে নিরলস ভাবে বনবস্তির শিশুদের নাচগান শিখিয়ে চলেছেন শিলিগুড়ির অনিন্দিতা চ্যাটার্জি। তিনি নিজে এক সঙ্গীত একাডেমির কর্ণধার। কিন্তু শুধু স্কুল চালানো নয়, বরং যারা নাচগান শেখার সুযোগ পায় না, তাদের শেখানোর মধ্যেই আনন্দ খুঁজে পান তিনি। ইতিমধ্যে শিলিগুড়ি থেকে ডুয়ার্সের বনবস্তিতে গিয়ে ৩ বছর ধরে নাচগান শিখিয়ে পরীক্ষায় বসারও বন্দোবস্ত করেছেন ইতিমধ্যে। সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদে এবারেও ৪২ জন অঙ্কনে, ৬ জন নৃত্যে ও ৮ জন সঙ্গীতের পরীক্ষায় বসতে চলেছে। অনিন্দিতা চ্যাটার্জি জানান, বসবস্তির শিশুরাও সুর তাল নিয়ে অন্য শিশুদের মতো বড় হবে, এটা আমার চাওয়া। সেই চাওয়াকে বাস্তবায়িত করতে চেষ্টা করে যাই মাত্র।
নতুন প্রজন্মকে সেবায় জড়াতে উদ্যোগ সূর্যসেন কলেজের
অক্টোবর 27, 2023

এই ক্যাটাগরির আরও খবর

ছাত্রদের জন্য পায়েস রাঁধলেন শিক্ষকরা, পৌষপার্বণের স্বাদ নিতে স্কুলমুখী ডিআই

মাধ্যমিকের মেধার চূড়ায় চন্দ্রচূড়

জেইই মেইনসে (সেশন-১) রাজ্য সেরা ইরাদ্রি

পর্যটনকে জনপ্রিয় করতে উত্তরবঙ্গের স্কুল কলেজেও ‘পর্যটন ক্লাব’, পাঠক্রমে পর্যটন

মরা নদীর জীবন ফেরানোর মন্ত্র শুনিয়েই তাক লাগালো খুদে বিজ্ঞানীরা


