প্রেসক্রিপশন

দক্ষিণ ভারতের ডাক্তার এনে উত্তরবঙ্গে চিকিৎসা দিচ্ছে যশোদা

অক্টোবর 15, 2023

দুরন্ত প্রতিবেদন:‌ ব্লাড ক্যান্সার মানেই মৃত্যু নয়। বরং সঠিক চিকিৎসা হলে ক্যান্সার আক্রান্তও সম্পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। শুক্রবার এমনই অভয় দিলেন হায়দ্রাবাদের যশোদা হসপিটালসের বিশেষজ্ঞ চিকিৎসকেরা। শুধু তাই নয়, শিলিগুড়ির ব্লাড ক্যান্সার আক্রান্ত রোগীর অস্থিমজ্জা প্রতিস্থাপনের পর সম্পূর্ণ সুস্থ করা এক রোগীকেও হাজির করা হয়। সেখানে শ্যামল নন্দী নামের সেই ব্যক্তি তাঁর আরোগ্যের অভীজ্ঞতা সকলকে শোনান। সিনিয়র হেমাটোলজিস্ট ডাঃ গণেশ জয়শেতওয়ার জানান,‘‌বোন ম্যারো প্রতিস্থাপনের মাধ্যমে ব্লাড ক্যান্সারে সাফল্যের হার এ বছরে ৯০ শতাংশেরও বেশি। এরজন্য দরকার শুধু সচেতনতা। ডাঃ রাকেশ কুমার জানান,‘‌আমাদের হাসপাতালে বিশ্বমানের চিকিৎসা পরিষেবা দেওয়া হয়। দক্ষিণ ভারতের হাসপাতাল হলেও আমাদের ওপিডি উত্তরবঙ্গের ৪টি শহরে রয়েছে।
জানা গেছে, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে যশোদা হসপিটালসের ওপিডি খোলা হয়েছে। উত্তর-‌ভারতের দায়িত্বে থাকা এজিএম সুজয় কুমার বসু জানান,‘‌আমরা খুব তাড়াতাড়ি হলদিবাড়িতেও ওপিডি খুলতে চলেছি। এখানে নিয়মিত হায়দ্রাবাদ থেকে বিশেষজ্ঞ ডাক্তাররা আসেন। তাঁরা রোগীকে যত্ন সহকারে দেখেন। বিশেষ প্রয়োজন না হলে হায়দ্রাবাদ পাঠানো হয় না।’‌ শিলিগুড়ির ওপিডিতে দেখানো শহরেরই এক রোগী শ্যামল নন্দী জানান,‘‌ব্লাড ক্যান্সারের জন্য এখানে এসে আজ আমি সুস্থ। আমার বোন ম্যারো প্রতিস্থাপিত হয়েছে। কিন্তু এতবড় চিকিৎসার জন্য আমাকে কোনও হয়রানির মধ্যে পড়তে হয়নি।

Leave the first comment

এই ক্যাটাগরির আরও খবর